news editor
২৩ জানুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী সদস্যদের বহনকারী গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়েছে। আজ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের দোদায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ ভারতীয় সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ সেনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনাদের বহনকারী একটি বুলেটপ্রুফ গাড়ি বাদেরাও-চাম্বার দিকে অপারেশনে যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, ‘দোদার দুভার্গ্যজনক দুর্ঘটনায় নিহত ১০ ভারতীয় সেনার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমরা সব সময় আমাদের সেনাদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণে রাখব। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
তিনি আরও লেখেন, ‘এই দুঃখের সময় পুরো নিহতদের পরিবারের প্রতি সংহতি ও সহায়তার ব্যাপারে ঐক্যবদ্ধ। আহত ১০ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ভারতীয় সেনার পক্ষ থেকেও এক্স-এ দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনার তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০