news editor
২৪ অগাস্ট ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ১৪ আগস্ট ২০২৬ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিম পর্ব ৩০৯-এ মিথ্যা ও বানোয়াট এবং ১৯ আগস্টে তালাশ টিম পূর্বের নিউজের ভিডিও ফুটেজ এবং কারণ দর্শানো নোটিশ দিয়ে আবারও মিথ্যা, ভিত্তিহীন সংবাদ পুন:রায় সম্প্রচার করেন। এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, চেয়ারম্যান গণস্বাস্থ্য হোমিও। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল বোর্ড কর্তৃক যে নোটিশটি আমার জন্য ইস্যু করা হয়েছে, সেই নোটিশটি আমি পাই তালাশ টিমের সংবাদে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অ্যাড. নজরুল ইসলাম খান পাখির চক্রের এবং বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক ও শিক্ষার্থী কাউন্সিল তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কারণ দর্শান