news editor
৮ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জায়ান্ট কিলার’ শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ টানাপোড়েন আর রাজনৈতিক মহাযুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে বাংলার মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা শিষ্য এবং অধুনা গেরুয়া শিবিরের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারীর হাতেই রাজ্যের শাসনভার উঠতে চলা এখন কেবল সময়ের অপেক্ষা।  সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে রাজ্যে প্রথমবার সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে চমক এখানেই শেষ নয়; নবান্নে শুভেন্দুর সঙ্গেই দেখা যেতে পারে দুই উপ-মুখ্যমন্ত্রীকে, যা গত দুই দশকে বাংলার রাজনীতিতে নজিরবিহীন।বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের শেষ উপ-মুখ্যমন্ত্রী। তারপর থেকে এই পদটি একপ্রকার বিলুপ্তই হয়ে গিয়েছিল।

সূত্রের খবর, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুই ডেপুটি সিএম-এর ফর্মুলা বেছে নিয়েছে। এর মধ্যে একটি পদ কোনো নারী নেত্রীর জন্য সংরক্ষিত রাখা হতে পারে।

সেই দৌড়ে আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পলের নাম সবথেকে বেশি শোনা যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষের নাম উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হতে পারে বলে জল্পনা তুঙ্গে।

ইতোমধ্যেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই দুই নেতার পৃথক বৈঠক সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। আজ সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আগামীকাল ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০