news editor
১২ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনিংস ঘোষণার পর পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেন নাজমুল হোসেন শান্তরা। আর দ্বিতীয় ইনিংসে নামা সফরকারীদের প্রথম ওভারেই চাপে পেলে বাংলাদেশ। এরপরই মধ্যাহ্ন বিরতিতে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৪ ওভারে এক উইকেট হারিয়ে ৬ রান করেছে। তারা এখনও ২৬২ রানে পিছিয়ে রয়েছে।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তিনি উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ২ রান করা ইমাম-উল-হককে ফেরত পাঠান।

দিনের শুরুতে ফের ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে মুশফিকুর রহিমকে হারায়। আগের দিনের অপরাজিত থাকা এই ব্যাটার হাসান আলীর বলে ২২ রানে আউট হন। এরপর আরেক অপরাজিত নাজমুল হোসেন শান্ত ছাড়া সেভাবে আর কেউই দাঁড়াতে পারেনি। অধিনায়ক প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবারও তিন অঙ্কের ঘরের খুব কাছে পৌঁছান। তিনি ১৫০ বলে ৭টি চারে ৮৭ রান করে নোমান আলীর বলে এলবি হন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৭ বলে ২৪ রান করেন। বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে।

পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান আলী ও নোমান আলী ৩টি করে উইকেট নেন। আর শাহীন শাহ আফ্রিদি ২টি উইকেট দখল করেন।

এর আগে বাংলাদেশ চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ১৫২ রানে দিন শেষ করে। যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান করে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৬ রান করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০