news editor
১০ জুন ২০২৬, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ক্রাইম রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল রানার স্ত্রী মোছা. শিখা খাতুন সোমবার (৮ জুন) পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৪ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে নির্যাতন চালানো হয় এবং হত্যার চেষ্টা করা হয়।

মামলার আসামিরা হলেন— পাথরঘাটা গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা (৩৬), রাঙ্গালিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আজাদ মাস্টার (৩০), মৃত সাইদুল ইসলামের ছেলে কাজল (৩২), মৃত আজিজুল হকের ছেলে আব্দুল জলিল (৪০), মৃত গোলাম মোস্তফার ছেলে জুয়েল (২৮), ওহেদ আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫), মোহাম্মদ আলীর ছেলে মনিরুল ইসলাম (২২), সেকেনের ছেলে জাহিদুল ইসলাম (৫১), তার ছেলে হাসান আলী (২৩) এবং ওসমান আলীর ছেলে রুবেল (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে ভাঙ্গুড়া বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি সোহেল রানার পথরোধ করে। পরে তার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে জোরপূর্বক পাশের বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যাওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, সেখানে নিয়ে গিয়ে প্রধান আসামি মাসুদ রানা বলেন, “মাত্র ১০ লাখ টাকা চেয়েছি, তাও দিতে চায় না।” এরপর তিনি অন্যদের সোহেল রানার হাত-পায়ের রগ কেটে দেওয়ার নির্দেশ দেন।

অভিযোগ অনুযায়ী, নির্দেশ পাওয়ার পর অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় চোখ-মুখের বাঁধন খুলে গেলে আজাদ মাস্টার লোহার রড দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য হাত বাড়িয়ে দিলে তার ডান হাত গুরুতরভাবে আহত হয়। এছাড়া ডান চোখেও গুরুতর আঘাত পান তিনি।

মামলায় আরও বলা হয়েছে, আসামি কাজল কাঠের বাটাম দিয়ে তার বুক ও পিঠে আঘাত করেন এবং অন্য আসামিরাও কিল-ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর জখম করে।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলার সময় সোহেল রানার কাছে থাকা নগদ ৩১ হাজার ৭০০ টাকা এবং প্রায় ৪ হাজার টাকা মূল্যের একটি রূপার ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে যায়, “আজ অল্পের জন্য বেঁচে গেছে, পরে সুযোগ পেলে শেষ করে দেওয়া হবে।”

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।

মামলাটি বর্তমানে আদালতের বিবেচনাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০