স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি খোলা বাজারে পণ্য বিক্রি OMS কার্যক্রমে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগ থেকে শুরু করে মাঠ পর্যায়ে পণ্য বিতরণ সবখানেই লঙ্ঘিত হচ্ছে সরকারি নিয়ম। ফলে ন্যায্যমূল্যের চাল ও আটা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী খাদ্য মন্ত্রণালয় ও খাদ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
অনুসন্ধানে জানা যায়, ঠাকুরগাঁও সদরে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে OMS ডিলার নিয়োগ করা হয়েছে। সরকারি আইন পরিপন্থীভাবে মাত্র একটি চালানের বিপরীতে চারজন ডিলারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শকের উপস্থিতি ছাড়াই ডিলাররা নিজেদের ইচ্ছেমতো মালামাল বিক্রি শুরু করেছেন। ফলে পুরো বিতরণ প্রক্রিয়ায় কোনো জবাবদিহিতা নেই।
OMS-এর নিয়ম অনুযায়ী পণ্য কিনতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনেক দরিদ্র ও প্রান্তিক মানুষ অসচেতনতার কারণে ভোটার আইডি কার্ড ছাড়া আটা-চাল নিতে এসে খালি হাতে ফিরছেন।
প্রচারণা