নিজস্ব প্রতিবেদকঃ ১১ এপ্রিল আন্তর্জাতিক পারকিন্স দিবস উপলক্ষে বাংলাদেশ পারকিন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে পারকিনসন ডিজিজ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জাকির হোসেন রুপক। অনুষ্ঠানের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ আহসান হাবিব হেলাল (নিউরোলজিস্ট) পারকিনসন ডিজিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক আলোচনা উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা আলমগীর রতন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, মোঃ আব্দুল আলিম, আব্দুল আলী আকন্দ, মেহেদী হাসান, মাহিউদ্দিন, মোঃ ইব্রাহিম খলিল, রিফাত, তপন ইসলাম,জান্নাতুল ফেরদৌস ও প্রিতমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি, ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় পারকিনসন ডিজিজ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে পারকিনসন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন