news editor
৩১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা: উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে তিনি স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেললে মাঠের পাটসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়। এতে পরিবারটি তীব্র আর্থিক সংকট ও চরম অনিশ্চয়তার মধ্যে নিপতিত হয়।

বিষয়টি জানার পর রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টকে বিষয়টি অবগত করেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে আসেন। তারা অসহায় কৃষক পরিবারটির জমির পরিপক্ক পাট কেটে ঘরে তুলে দেন এবং কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করেন।

বাহিনীর এই মানবিক উদ্যোগের ফলে পরিবারটি পুনরায় আশাবাদী হয়ে উঠেছে এবং তাদের বন্ধ হয়ে যাওয়া কৃষি কার্যক্রম সচল হয়েছে। তারা আনসার ও ভিডিপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি, বিপদের দিনে অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ‘একটি সামাজিক ও মানবিক বাহিনী’ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দায়িত্বশীল ও মানবিক বাহিনী গড়ার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে মাঠপর্যায়ের সদস্যরা সামাজিক কাজে অবদান রাখছেন। ফলশ্রুতিতে, জননিরাপত্তা রক্ষার পাশাপাশি এক অনন্য সামাজিক ও মানবিক বাহিনী হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০