news editor
১৪ জুন ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের অন্যতম ভরসা নেইমার জুনিয়র। তবে শারীরিকভাবে মাঠের বাইরে থাকলেও মানসিকভাবে দলের সঙ্গেই আছেন এই ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন নেইমার।

তিনি লিখেছেন,‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল!’

সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবির মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের।

সেখানে স্পষ্ট দেখা যায় নেইমারের ঘাড়ে থাকা (Everything Passes) লেখা ট্যাটুটি। কঠিন এই সময় নিজের মনোবল অটুট রাখার বার্তা দিতেই হয়তো সেই ছবিটি বেছে নিয়েছেন তিনি।

পিঠের কাফ মাসলের চোটের কারণে গত ১০ দিন ধরে দলের মূল অনুশীলনের বাইরে রয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি।

গত সোমবার তার চোটের সর্বশেষ অবস্থা মূল্যায়নে এমআরআই পরীক্ষা করা হয়।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের সেরে ওঠার প্রক্রিয়া আশাব্যঞ্জক। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, সাইড বেঞ্চ থেকেই সতীর্থদের লড়াই দেখবেন তিনি।

এমনকি আগামী শুক্রবার হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোচিং স্টাফ সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করছে।

নেইমারের অনুপস্থিতিতে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো স্বীকৃত ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি কিংবদন্তি জিকো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০