news editor
১১ জানুয়ারী ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর হাতেই ভেনেজুয়েলার ভবিষ্যৎ

আন্তর্জাতিক ডেস্ক : তবে মার্কিন বাহিনীর অভিযান থেকে মাদুরোকে রক্ষা করতে না পারায় সেনাবাহিনীর ভাবমূর্তি ও সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে -দ্য গার্ডিয়ান

২৭ বছর ধরে ভেনেজুয়েলার রাজনীতিতে সেনাবাহিনী বা ‘ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেস’ ছিল হুগো চাভেজ ও তার উত্তরসূরি নিকোলাস মাদুরোর ক্ষমতার মূল স্তম্ভ। পশ্চিমা গণতন্ত্র থেকে সরে এসে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েমে এই বাহিনী সরকারকে সর্বাত্মক সহায়তা করেছে। কিন্তু গত সপ্তাহে মার্কিন স্পেশাল ফোর্সের হাতে খোদ সামরিক ঘাঁটি থেকে মাদুরো আটক হওয়ার পর দেশটির ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে।

বিশ্লেষকদের মতে, এখন ট্রাম্পের পরোক্ষ শাসন হোক বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্ব- ভেনেজুয়েলা চালাতে হলে সেনাবাহিনীর সমর্থন অপরিহার্য। মাদুরোর শাসনামলে সেনাবাহিনী বিপুল ক্ষমতা, মন্ত্রিত্ব ও রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ ভোগ করেছে। বিনিময়ে তারা বিরোধীদের দমন করে সরকারকে টিকিয়ে রেখেছে। তবে মাদুরোকে রক্ষা করতে না পারায় সেনাবাহিনীর ভাবমূর্তি ও সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

ভেনেজুয়েলায় স্থিতিশীলতার চাবিকাঠি এখন সেনাবাহিনীর হাতে। দেলসিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং দেশে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা এড়াতে সামরিক বাহিনীর সমর্থন জরুরি। ট্রাম্প প্রশাসনও রদ্রিগেজের ওপর ভরসা রেখেছে সেনাবাহিনীর সঙ্গে তার যোগাযোগের কারণে।

নতুন বাস্তবতায় টিকতে হলে সেনাবাহিনীকে কঠিন শর্ত মানতে হবে। প্রথমত, মাদক পাচারের অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন তেল চুক্তি মেনে নিতে হবে। তৃতীয়ত, জনগণের ওপর দমন-পীড়ন কমাতে হবে।

বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী যদি পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয় এবং রদ্রিগেজ ও ট্রাম্পের সমঝোতা মেনে না নেয়, তবে ভেনেজুয়েলায় আরও বড় মার্কিন হামলার ঝুঁঁকি তৈরি হতে পারে। ফলে নিজেদের অস্তিত্ব ও দেশের স্বার্থে সেনাবাহিনীকে এখন ‘স্থিতিশীলতাকারী শক্তি’ হিসেবে ভূমিকা রাখতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০