news editor
৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে

আন্তর্জাতিক ডেস্ক:চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। বুধবার (৩১ ডিসেম্বর) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করে‌ন।

মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জিয়া পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে। খালেদা জিয়া চীনা জনগণের একজন পুরনো এবং প্রিয় বন্ধু, দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’লিন জিয়ান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সক্রিয় প্রচেষ্টা চালিয়েছিলেন এবং দুই দেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক সুবিধা সমন্বিত সহযোগিতার ব্যাপক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিলেন।’তিনি আরও বলেন, ‘চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শীর্ষ নেতৃত্ব গভীরভাবে মর্মাহত।’ তিনি শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক শোকবার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০