news editor
২ জানুয়ারী ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির আব্দুল বারীর বার্ষিক আয় পনেরো লাখ ঊনিশ হাজার টাকা

আব্দুর রাজ্জাক,জয়পুরহাট :সোমবার (২৯ ডিসেম্বর) ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। নিয়ম অনুযায়ী, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়–ব্যয়, মামলা সংক্রান্ত তথ্য এবং নিজের ও পরিবারের সদস্যদের সম্পদের বিবরণ হলফনামায় দাখিল করা বাধ্যতামূলক।

হলফনামা অনুযায়ী, জয়পুরহাট–২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল বারী নিজের, স্ত্রী ও নির্ভরশীল সন্তানদের আয়, সম্পদ, দায়–দেনা ও মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। আব্দুল বারীর জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৫৫। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর বয়স ৭০ বছর। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং শিক্ষাগত যোগ্যতা এমএ। তাঁর স্ত্রী নাজমা আরা বেগম গৃহিণী।আয় বিবরণ হলফনামায় আব্দুল বারীর বার্ষিক আয়

কৃষিখাত থেকে: ২ লাখ ৫০ হাজার টাকা বিদেশ থেকে: ২০ হাজার টাকা শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত: ৬ হাজার ৬৮৭ টাকা পেশাগত সম্মানী: ৪০ হাজার টাকা পেনশন: ৬ লাখ ৯৮ হাজার ২১০ টাকা এ ছাড়া নির্ভরশীলদের ব্যাংক আমানত ও সঞ্চয়পত্র থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮৪৪ টাকা।
আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখানো হয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৮৯৭ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৬৪ লাখ ৩৪ হাজার ৩৪ টাকা।

অস্থাবর সম্পদ নগদ অর্থ: আব্দুল বারীর নামে ৬ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা স্ত্রীর নামে ১ লাখ ৫০ হাজার ৬০ টাকা
বিভিন্ন ব্যাংক আমানত আব্দুল বারীর নামে মোট প্রায় ১৯ লাখ টাকা ও স্ত্রীর নামে প্রায় ৪৩ হাজার টাকা সঞ্চয়পত্র ও এফডিআর: আব্দুল বারীর নামে ৮৮ হাজার ৩৯৮ টাকা স্ত্রীর নামে ১ কোটি ৫০ লাখ টাকা যানবাহন: একটি প্রাইভেট কার (অধিগ্রহণমূল্য ২৪ লাখ টাকা)

স্বর্ণ ও গহনা: আব্দুল বারীর নামে ২০ তোলা স্ত্রীর নামে ২০ ভরি ইলেকট্রনিক সামগ্রী: ১ লাখ ৫৬ হাজার ১২০ টাকা আসবাবপত্র: ২০ হাজার টাকা অস্থাবর সম্পদের মোট অধিগ্রহণকালীন মূল্য ২৬ লাখ ৬৪ হাজার ৫১৮ টাকা, বর্তমান আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা।

স্থাবর সম্পদ কৃষিজমি (উত্তরাধিকার সূত্রে): ৩৩১.৫০ শতাংশ অকৃষি জমি: বিভিন্ন স্থানে, অধিগ্রহণমূল্য ৫৩ লাখ ৫ হাজার টাকা৷গ্রামে দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি: ৭ লাখ ৫৫ হাজার টাকা।
স্থাবর সম্পদের মোট অধিগ্রহণকালীন মূল্য ৫৩ লাখ ৫ হাজার টাকা, বর্তমান আনুমানিক মূল্য ১৫ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা।

দায় ও দেনা ছেলের কাছ থেকে ধার: ৮ লাখ টাকা মেয়ের কাছ থেকে ধার: ১৭ লাখ টাকা স্ত্রীর নামে সন্তান ও আত্মীয়দের কাছ থেকে ধার: ২৪ লাখ ৫০ হাজার টাকা৷

অন্যান্য ধার: ১৯ লাখ ৯৫ হাজার টাকা
নির্ভরশীলদের নামে দায়: ৮ লাখ ২২ হাজার ৭০২ টাকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০