news editor
২৪ জুন ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সারা দেশে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ ২৪ জুন ২০২৬ (বুধবার) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এদিন বিকেলে নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। এদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার সহ-সভাপতি মাহমুদিস সালেহীন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান নান্নু

সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনীতি থেকে অপসংস্কৃতি, নোংরা অপপ্রচার ও পেছনের দরজার গুপ্ত রাজনীতি চিরতরে দূর করতে যুবদল রাজপথে সোচ্চার রয়েছে। যুবদলের এই আন্দোলন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন।

উক্ত কর্মসূচিতে নাটোর জেলা যুবদল, বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০