news editor
১৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া : বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১২ জুন বিকালে বিশ্বনাথ পৌর এলাকায় অবস্থিত হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ কর্মশালা।

উপজেলা জামায়াতের আমীর ও সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি “ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি” শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, আব্দুর রহিম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা জুয়েল আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম, রুবেল আহমেদ, মকবুল আহমেদ, কাওসার আহমেদ নাহিন, মিয়া মোহাম্মদ সাহেদ, আবুল বশরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাছাইকৃত কর্মীবৃন্দ।
কর্মশালায় বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে একাডেমি প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন অতিথিগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন সহ লবণের ন্যূনতম দাম ১৫ টাকা, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০০ শয্যা চকরিয়ার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক প্রতিশ্রুতি

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ সরকার আলোচনায়

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ

১০

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১১

কালাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১৩

রাজবাড়ীর বালিয়াকান্দি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু হয়েছে

১৪

মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড

১৫

বাজেটকে স্বাগত জানাতে মোকামতলায় মিছিল, প্রস্তুতি সভায় বিএনপি নেতাদের ব্যাপক কর্মসূচির ঘোষণা

১৬

বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক

১৭

পাঁচবিবিতে ষ্টাটআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন

১৮

পাবনায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১২ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

১৯

ভাঙ্গুড়ায় অতিরিক্ত সচিব কবির আহামদের সঙ্গে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০