news editor
৩ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রুমন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন রোববার রাতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী রেলস্টেশন সংলগ্ন পেয়ারাপুর গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন, ১৮, নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত, ২০, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রুমন পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে ও গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে নিহতদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে প্রথমে রুহিতকে এবং পরে তাকে বাঁচাতে এগিয়ে আসা ছোট ভাই রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের