news editor
২ জুলাই ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

মোঃ জাকি উল্লাহ, বিশেষ প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সহযোগিতায় সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ব্র্যাক আঞ্চলিক অফিসে ১৮টি ব্র্যাক প্রাইমারী স্কুল এবং ১৭টি ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুলের শিক্ষকগণের হাতে ৯৭১টি চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে নিকটবর্তী দিগর পানখালী ব্র্যাক প্রাথমিক স্কুলের শিক্ষার্থীগণও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা জনাব মোহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক নন্দন তালুকদার, ব্র্যাক চকরিয়া শাখার ম্যানেজার সুমন শর্মা (দাবি), ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক মো: শাহীনুর ইসলাম ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৈয়ব আলী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষ