মোঃ মামুনুর রশিদ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজি আক্তার-কে ফুলেল শুভেচ্ছা জানানো ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসকের হাতে ‘দ্য কান্ট্রি টুডে’ ইংরেজি পত্রিকা তুলে দেন কুমিল্লা উত্তর অঞ্চলের প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক তৌহিদুল ইসলাম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাজারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক মোতালেব হোসেনসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা জেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুশাসন