news editor
২৯ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

প্রতিবেদক, কিশোর ডি কস্তা : মানুষের জানমালের নিরাপত্তা ও সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে দিন-রাত কাজ করলেও পরিবার, ব্যক্তিগত জীবন, আনন্দ ও ভবিষ্যতের বহু স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের।

রাত ২টা। কোথাও হত্যাকাণ্ড, কোথাও সড়ক দুর্ঘটনা, আবার কোথাও অভিযান চলছে অপরাধ চক্রের বিরুদ্ধে। ঘুমহীন সেই রাতেই ক্যামেরা, মাইক্রোফোন কিংবা নোটবুক হাতে ছুটছেন সাংবাদিকরা। একই সময়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। সমাজের নিরাপত্তা নিশ্চিত করা ও সত্য তুলে ধরার এই দুই পেশার মানুষ প্রতিদিন যুদ্ধ করছেন সময়, ঝুঁকি আর দায়িত্বের সঙ্গে। কিন্তু এই যুদ্ধের আড়ালে চাপা পড়ে যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবন, পরিবার ও হাজারো স্বপ্নের গল্প।
সরেজমিনে বিভিন্ন থানা, সংবাদকর্মীও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দায়িত্বের চাপে অনেক সাংবাদিক ও পুলিশ সদস্য বছরের পর বছর স্বাভাবিক পারিবারিক জীবন থেকে দূরে সরে যাচ্ছেন। ঈদ, পূজা, জন্মদিন কিংবা পরিবারের বিশেষ মুহূর্ত—সবকিছুর চেয়ে দায়িত্বই হয়ে উঠছে তাদের প্রধান বাস্তবতা।
রাজধানীর এক ক্রাইম রিপোর্টার বলেন,
“মানুষ শুধু নিউজ দেখে। কিন্তু একটি নিউজের পেছনে কত ঝুঁকি, কত রাত জাগা আর কত মানসিক চাপ থাকে সেটা কেউ দেখে না। পরিবারকে সময় দিতে পারি না। অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন দায়িত্বই বড় হয়ে গেছে।”
একজন অনুসন্ধানী সাংবাদিক জানান,
“অপরাধ, দুর্নীতি বা প্রভাবশালীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গেলে নানা ধরনের চাপ আসে। কখনো হুমকি, কখনো নজরদারি আর হামলা মামলা তো রয়েছেই—এসবের মধ্যেও কাজ চালিয়ে যেতে হয়। তারপরও সত্য প্রকাশের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো যায় না।”
অন্যদিকে মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন,
“আমাদের জীবনে নির্দিষ্ট সময় বলে কিছু নেই। কখন কোথায় ডিউটি পড়বে কেউ জানি না। পরিবারের সঙ্গে সময় কাটানো খুব কঠিন। সন্তান অসুস্থ হলেও অনেক সময় দায়িত্ব পালন করতে হয়।”
একজন ট্রাফিক পুলিশ সদস্য আক্ষেপ করে বলেন,
“ঈদের দিন যখন সবাই পরিবার নিয়ে আনন্দ করে, তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করি। অনেক সময় নিজের সন্তানদের বড় হওয়াটাও ঠিকমতো দেখতে পারিনি।”
সংশ্লিষ্টদের মতে, সাংবাদিক ও পুলিশ—দুই পেশাতেই রয়েছে চরম মানসিক চাপ ও ঝুঁকি। একদিকে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, অন্যদিকে সত্য উদঘাটন ও তথ্য প্রকাশের সংগ্রাম। ফলে পরিবার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে।
মনোবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ কর্মঘণ্টা, অনিশ্চয়তা, ঝুঁকি ও সামাজিক চাপের কারণে এই দুই পেশার মানুষের মধ্যে মানসিক ক্লান্তি, হতাশা এবং পারিবারিক দূরত্ব বাড়ছে। অনেকেই নিজের ইচ্ছা, শখ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা বিসর্জন দিতে বাধ্য হচ্ছেন।
সচেতন মহল মনে করছে, সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই মানুষগুলোর জন্য মানবিক কর্মপরিবেশপর্যাপ্ত বিশ্রাম, মানসিক সহায়তা ও পারিবারিক সময় নিশ্চিত করা জরুরি। কারণ দিনের শেষে সাংবাদিক ও পুলিশ সদস্যরাও মানুষ—তাদেরও আছে পরিবার, অনুভূতি, স্বপ্ন এবং কিছু অপূর্ণতার গল্প।
রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা এবং সত্য প্রতিষ্ঠার এই নিরব যোদ্ধাদের ত্যাগ অনেক সময় আলোচনায় আসে না। অথচ তাদের নির্ঘুম রাত, ঝুঁকিপূর্ণ দায়িত্ব আর হারিয়ে যাওয়া স্বপ্নের ওপরই দাঁড়িয়ে থাকে সমাজের নিরাপত্তা ও মানুষের জানার অধিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০