news editor
২৯ জুন ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপ-পরিচালকের ফেসবুক মন্তব্যের জেরে স্বাস্থ্য অধিদপ্তরে বিএমএসএফ প্রতিনিধি দল

জামাল উদ্দীন : স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশব্যাপী সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে যায়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত না থাকায় প্রতিনিধি দল অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও উপ-পরিচালকের ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলে। পরে মোবাইল ফোনে উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির সঙ্গে কথা হলে তিনি জানান, হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করেছিলেন।
এ বিষয়ে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন জানান, সংগঠন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফ বলেন, উপ-পরিচালকের মন্তব্যের প্রকৃত উদ্দেশ্য যাচাই করা হবে। তিনি বলেন, যদি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ মন্তব্য করা হয়ে থাকে, তবে সেটি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। আর যদি সাংবাদিক সমাজকে বিদ্রূপ করে মন্তব্যটি করা হয়ে থাকে, তাহলে সংগঠন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, সম্প্রতি ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফির একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০