news editor
৮ মে ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ধান শুকাতে ব্যস্ত কৃষক, ঝলমলে রোদে জনমনে ফিরেছে স্বস্তি

রায়গঞ্জে ধান শুকাতে ব্যস্ত কৃষক, ঝলমলে রোদে জনমনে ফিরেছে স্বস্তি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা মিলেছে।

বৃহস্পতিবার সকাল থেকে ঝলমলে রোদ। পানিও কিছুটা কমতে শুরু করেছে। এতে বিল অঞ্চলের কৃষকের মনে স্বস্তি ফিরেছে। অনেকেই কাটা ধান ও গবাদিপশুর জন্য খড় রাস্তায় ও আঙিনায় ত্রিপল বিছিয়ে রোদে শুকাতে দিয়েছেন। কেউ কেউ বিলের পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছে।

শুক্রবার দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকার কৃষক সিরাজুল ইসলাম তোতা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত দিন ভালোই যাচ্ছে। সকাল থেকে কড়া রৌদ উঠছে। ভিজা কিছু ধান ও খড় সড়কে শুকাতে দিয়েছি। এভাবে কয়েক দিন রৌদ উঠলে ধান আর গরুর জন্য খড় শুকানো যাবে।’

ক্ষিরতলা গ্রামের কৃষক কাজী মুদ্দীন কাজী বলেন, ‘গত ছয় সাত দিন ভারী বৃষ্টির কারণে ধান তলিয়ে গেছে, আবার উঁচু জমির ধান পড়ে নষ্ট হয়ে গেছে। তবে গত বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় বিলের পানি হালকা কমেছে। লোকজন নিয়ে পানিতে তলিয়ে যাওয়া ৮ বিঘা (২৬৪ শতক) ধান কেটেছি। এভাবে টানা রোদ উঠলে কিছুটা হলেও আমাদের মতো কৃষকদের রক্ষা হবে।’

রায়গঞ্জ কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম জানান, রায়গঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে আবাদ করা হয়েছে প্রায় ১৯ হাজার ৩ শত ৮০ হেক্টর জমিতে। এর মধ্যে ভারী বৃষ্টিতে ১ হাজার ৮ শত ৭৫ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ হাজার কৃষক পরিবার।

কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম আরো বলেন, এবছর ১৯ হাজার ৩ শত ৮০ হেক্টর জমিতে ইরি/বোরো ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮ শত ৮ মেট্রিক টন।

তবে স্থানীয় কৃষকেরা বলেন, বৃষ্টির কারণে যে পরিমাণ ক্ষতি না হয়েছে, তার চেয়ে ক্ষতি হয়েছে সময় মতো কামলা (শ্রমিক) না পাওয়ার কারণে।

নিমগাছী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস রবিন বলেন, বিল অঞ্চলের তাদের একমাত্র ফসলই হচ্ছে বোরো ধান। এই ধানের ওপর তাঁদের সারা বছর সংসারের খরচ নির্ভর করে। এবার অতিরিক্ত বৃষ্টিতে বিল অঞ্চলে খেতের ধান পানিতে নষ্ট হয়ে গেছে। পানি আসার আগে ডিজেল–সংকটে হারভেস্টার দিয়ে ধান কাটা যায়নি। এরপর পানি এলে বেশি টাকা দিয়েও শ্রমিক পাওয়া যায়নি।

ধানগড়া ইউনিয়নের বাসু রিয়া গ্রামের কৃষক বেলাল সরকার বলেন, করতোয়া নদীর পাশে অনেক ধান পানির নিচে। এখন রোদ থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০