news editor
৬ মে ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

( ভ্রাম্যমাণ) প্রতিনিধি : বগুড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় বগুড়া সদর এলএসডি প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানা। তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত দামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না, এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বগুড়া জেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) মো. আব্দুল ওয়াজেদ।

আরও দেখুন ই-পেপার অ্যাক্সেস
ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন
Politics আঞ্চলিক সংবাদ কভারেজ ডিজিটাল বিজ্ঞাপন স্থান
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বোরো মৌসুমে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, সদর খাদ্য গুদাম ইনচার্জ মো. আতিকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০