news editor
১৫ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে আজ রচিত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নারী ফুটবলারদের এক অনন্য মহাকাব্য। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যবিপ্রবি নারী ফুটবল দল।

সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় যবিপ্রবির মেয়েরা। চবির রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে প্রতিপক্ষকে। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই দলটি পুরো ম্যাচে যে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করেছে, তা এক কথায় ছিল অবিশ্বাস্য।

অধিনায়ক আফরা খন্দকারের যোগ্য নেতৃত্বে দলটির প্রতিটি সদস্য মাঠে জানপ্রাণ দিয়ে লড়েছেন। চ্যাম্পিয়ন এই স্কোয়াডে ছিলেন— শিউলি রায়, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তার, মনিরাতুজ জোহরা শশী, জান্নাতুল ইসলাম রুমি, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, টোয়া রোজা, পূর্ণিমা রানি মন্ডল, অভিকা রানি হালদার অভি, সোনিয়া খাতুন, মোছাঃ আরিফা খাতুন ও আঁখি সুলতানা সাথী।

জয়ের পর অধিনায়ক আফরা খন্দকার বলেন, “এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। কোচ এবং ম্যানেজারদের অক্লান্ত পরিশ্রম আর দলের দারুণ বোঝাপড়া আমাদের এই শিরোপা এনে দিয়েছে।”কোচ উজ্জ্বল চন্দ্র সূত্রধর খেলোয়াড়দের নিষ্ঠার প্রশংসা করে বলেন, “ক্লাস এবং পরীক্ষার মতো অ্যাকাডেমিক চাপের মধ্যেও মেয়েরা যেভাবে অনুশীলনের সমন্বয় করেছে, তা সত্যিই অতুলনীয়।” দলের ম্যানেজার ইসরাত জাহান গর্ব করে বলেন, “ঢাবি ও রাবির মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে আসা এবং সেখানে ৭-০ গোলে জয় পাওয়া যবিপ্রবির জন্য এক বিশাল মাইলফলক।”

দলের এই জয়ে নেপথ্যে আরও ভূমিকা রেখেছেন কোচ মোঃ শাহিনুর রহমান এবং যশোর জেলা দলের কোচ আনোয়ার পারভেজ।নারীদের এই রাজকীয় জয়ের দিনেই যবিপ্রবির ছেলেদের ফুটবল দলও আনন্দের সংবাদ বয়ে এনেছে। দিনের অন্য এক ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। সব মিলিয়ে আজকের দিনটি ছিল যবিপ্রবি ক্রীড়া ইতিহাসের এক সোনালী অধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০