news editor
২৮ জুন ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আকবরপুর ইসমাইল সুফিয়া কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন

আকবরপুর ইসমাইল সুফিয়া কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন

শেখ মো:আব্দুল হামিদ : মৌলভীবাজার সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর ইসমাইল সুফিয়া কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে এলাকার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

কর্মসূচিতে নির্ধারিত বয়সী শিশুদের স্বাস্থ্যকর্মীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাপসুল খাওনোর পাশাপাশি উপস্থিত অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং সাধারণ স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করা হয়।

সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা জানান, প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সময়মতো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এটি শিশুদের অন্ধত্ব প্রতিরোধসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই নির্ধারিত সময়ে শিশুদের এই বিনামূল্যের সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান।

এদিকে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এই কার্যক্রম গিয়াসনগর ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়তে দেখা গেছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ৬ নম্বর ওয়ার্ডের গিয়াসনগর এলাকার ওয়াহাবুল্লাহ সাহেবের বাড়িতেও এই কার্যক্রম অত্যন্ত সফলভাবে চলমান রয়েছে। সেখানে স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং শিশুদের ক্যাপসুল খাওনোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করছেন।

এলাকাবাসী সরকারের এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০