news editor
১৮ মে ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়নতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ জন কৃতি সন্তান ও গুণী ব্যক্তিসহ ৫জন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহয়বাক গোলজার হোসেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, এক্সপো এক্সেসরিজ লিমিটেডের পরিচালক এনামুল হক, গ্রীন ভ্যালি একাডেমীর (ইউকে) ডিরেক্টর ও ইউকে ম্যানেজম্যান্ট কলেজের ডিরেক্টর অব এডমিশন এ্যাডভোকেট তানজির আল ওয়াহাব জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, পুলিশ সুপারের মিডিয়া উইং ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিপুল কুমার সরকার, মতলুব হোসেন, মোঃ সাহাবুদ্দিন, কবির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমারসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরয়ী পড়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আলোচনা সভা শেষে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার কৃতি সন্তান এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিরা বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সততা অত্যন্ত জরুরি। সেই সাথে জয়পুরহাটের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০