news editor
১১ মে ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের,সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে খেলার শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নেত্রকোণা সদর বারহাট্রা) আসনে মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। এ সময় জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে,আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট,নেত্রকোণা পৌর প্রশাসক ও জেলা কার্যালয়ের ডিডিএলজি মোঃ আরিফুল ইসলাম সরদার,নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ বিভাগ) মুনমুন জাহান,নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার,বিএনপি’র নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলার অতিথিরা জেলা পর্যায়ে স্পোর্টসে বালক পর্যায় নেত্রকোণা পৌরসভা চ্যাম্পিয়ন ও পূর্বধলা উপজেলা রানার্স আপ হয়েছেন। বালিকা পর্যায় ল নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন ও আটপাড়া উপজেলা রানার্স আপ হয়েছেন। বালক পর্যায়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন আপন দুই ভাই তাওহীদ ও তামজিদ,টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তাওহীদ প্রাপ্ত সংখ্যা- ৬৮ রান ও ৫ উইকেট,বালিকা পর্যায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তৃষা এবং টুর্নামেন্টে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন তৃষা,প্রাপ্ত সংখ্যা ৭২ রান ও ১৩ উইকেটসহ অন্যান্য খেলায় বিজয়ী প্রত্যেককে মেডেল,ক্রেষ্ট,সনদপত্র ও ট্রফি দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের জেলার ক্রীড়া সংগঠক,শিক্ষক,অভিভাবকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় কর্মসূচি সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রিকেট,ফুটবল,কাবাডি,ব্যাডমিন্টন,দাবা, সাঁতার,অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০