news editor
১০ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি : অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে তালিকা পুনরায় যাচাই-বাছাই করে নতুন করে প্রণয়ন করা হবে।

শনিবার মদন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শুনে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এবং উপজেলা হেফাজতের আমির মুফতি আনোয়ার হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, “অতিবৃষ্টি ও বন্যার কারণে হাওরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বৈঠক করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। কিন্তু যে তালিকা তৈরি হয়েছে, সেখানে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম বাদ পড়েছে, আবার অক্ষত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “এতে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত সময়ের মধ্যে সংশোধন করতে হবে। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধু তাদের নামই তালিকায় থাকতে হবে।”
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য যদি আমার দল থেকেও কেউ চাপ দেয়, আপনারা তা মানতে বাধ্য নন। আমি প্রশাসনের পাশে আছি।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০