news editor
৮ মে ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের সুরক্ষা দিতে সরকার দেশে শস্য বীমা ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোর সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, কৃষকদের সক্ষমতা বাড়াতে এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিতে সরকার ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ প্রদান শুরু করেছে। এর মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি ও স্বল্প সুদে ঋণের সুবিধা পাবেন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশের কৃষি উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষি খাতকে আধুনিকায়ন করছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও ডিজেল ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।যশোর জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ধান সংগ্রহের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী যশোর শহরের বেজপাড়া এলাকায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন। সেখানে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০