news editor
৮ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শিহাব আহম্মেদ-সুজানগর (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় সংবাদপত্র ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জমকালো আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবকে সাজানো হয় বর্নিল সাজে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামান সরকার।

‘দৈনিক দেশ রূপান্তর’ এর ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সেহাব উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু ও সেলিম সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান, স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সিন্টু, দাশুড়িয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ও কলামিষ্ট গোপাল অধিকারী, স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, খালেদ মাহমুদ সুজন, রাসেল আলী, জিল্লুর রহমান জীবন, এম আর রাসেল, শাহীনুর রহমান বাঁধন, সিয়াম হোসেন, হাসান ইসলাম, ফজলে রাব্বি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা দেশ রূপান্তরের সংবাদ প্রকাশের ভুয়সি প্রশংসা করে আগামীর জন্য দোয়া করেন। বিশেষ করে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বহুল আলোচিত ‘বালিশ কান্ডে’র তথ্য বহুল সংবাদ প্রকাশের জন্য দেশ রূপান্তরকে ধন্যবাদ জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০