নিজস্ব প্রতিবেদক : সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনায় রয়েছেন ছাত্রনেতা রাফি। বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে রাজপথে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের প্রতিটি মিছিল-মিটিং, সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে রাফি একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার নিয়মিত অংশগ্রহণ ও কাজের প্রশংসা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
২৪-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সমরে অংশ নেওয়া এই ছাত্রনেতাকে আগামী কমিটিতে মূল্যায়ন করার জোরালো দাবি উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের মতে—মেধাবী, সাহসী এবং সাংস্কৃতিকমনা রাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তিতুমীর কলেজ ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ক্যাম্পাস অগ্রণী ভূমিকা পালন করবে।সে তিতুমীর কলেজ ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষে ভর্তি হওয়ার আগে থেকেই বগুড়ায় ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি, মিছিল মিটিং সহ সাংস্কৃতিক অঙ্গনে তার পদচারণ বেশ সক্রিয় ছিল। তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মাঝে তার জনপ্রিয়তা ও কো-অপারেটিভ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে।
রেজোওয়ান রাফি বর্তমানে তিতুমীর কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
প্রধান উপদেষ্টা, তিতুমীরস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, তিতুমীর কলেজ, ঢাকা।
উপদেষ্টা, তিতুমীর একাউন্টিং অ্যাসোসিয়েশন (TAA), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (BMCS), ঢাকা।
প্রচার সম্পাদক, বগুড়া থিয়েটার, ঢাকা শাখা।
মন্তব্য করুন