news editor
১৬ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ৩ হাজার বিঘা জমির পাকা ধান পানির নিচে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নের ৩ হাজার বিঘা জমির ধান পানির নিচে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রায়গঞ্জ উপজেলার ২ টি ইউনিয়নের কলিয়া, শ্রীরামপুর, গোপালপুর, পশ্চিম আটঘরিয়া, গোপীনাথপুর, ইছিদহ, চকদাদপুর, বাশাইল, রাজাপুর ও বোয়াইল মৌজার ৩ হাজার বিঘা জমির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

অপরিকল্পিত ভাবে পুকুর খনন করায় এ কৃত্রিম জলাবদ্ধতার অন্যতম কারণ। এতে স্থানীয় কৃষকরা মারাক্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর ইরি বোরো ও আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে কোন আবাদ হয় না, ইরি বোরো রোপন করা গেলেও ফসল ঘরে তুলতে পারি না।

সাইফুল ইসলাম দুলাল বলেন, ইরি মৌসুমে ১ বিঘা জমির ধান কাটতে মজুরি দিতে হয় ৮ থেকে ৯ হাজার টাকা, পানিতে ধান পঁচে দূর্গন্ধ ছড়ায়। এতে স্থানীয় ধানের বেপারীরা ধান ক্রয় করতে চায় না, এই ধান ৫ শত থেকে ৭ টাকা মণ দরে বিক্রি করতে হয়, তাও আবার হাঁসের খামারিরা ক্রয় করে।

দিন মজুর কালু সেখ বলেন, হাঁটু পানিতে তলিয়ে থাকা ধান কাটতে অনেক কষ্ট হয়। স্থানীয় জোতদার আব্দুল কুদ্দুস সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, অতি দ্রুত অত্র মৌজার জমির পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা অতি জরুরি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে, না হলে পুকুর খননের অনুমতি দিতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, স্থানীয় এমপি ভিপি আয়নুল হকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় বরাবর আবেদন প্রেরণ করা হয়েছে, আগামী আমন মৌসুম শুরুর আগেই পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০