news editor
১০ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ

আঃ রাজ্জাক সরকার,গাইবান্ধা: গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে এই নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, রাজিব, সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ অন্যরা।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

কাবাডি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় সাদুল্লাপুর উপজেলা দল, এবং বালিকা গাইবান্ধা সদর। ক্রিকেট বালক বিভাগে শিরোপা জয় করে সাঘাটা উপজেলা দল এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা । ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী উপজেলা এবং বালিকা বিভাগে শিরোপা অর্জন করে গাইবান্ধা সদর উপজেলা দল।

দাবা বালক বিভাগে চ্যাম্পিয়ন হন গোবিন্দগঞ্জের এফতেখারুল ইসলাম, এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন গোবিন্দগঞ্জের অহনা রাজভর। ৮ টি খেলার বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি, তুলে দেন অতিথিরা।

এর আগে, “ক্রীড়া হলে পেশা”,পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য নিয়ে ক্রীড়া মন্ত্রনালয়ের তত্বাবধানে ২ মে শনিবার বিকেলে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সিলেট জেলা ষ্ট্রেডিয়াম থেকে ভার্চুয়ালী সারা দেশে একযোগে স্পোর্টসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান(এমপি)। নতুন কঁড়ির মূল উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের নিজেদের নতুন করে আবিষ্কার করতে অনুপ্রাণিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০