news editor
২৪ এপ্রিল ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতার গোপনীয়তা উন্মোচনই সাংবাদিককতা

শিহাব আহম্মেদ-পাবনা জেলা প্রতিনিধি: বাংলাদেশে প্রতিটি সাংবাদিকই লেখাপড়া জানা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় কমবেশী ডিগ্রীধারী চারদিকে শুধু-শুধু এলোমেলো সমালোচনা! সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তর্কের চেয়েও আজ হাজার গুণ বেশি জরুরি হলো সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শিক্ষাগত ও চারিত্রিক মানদণ্ড নির্ধারণ করা। একজন সাংবাদিকের লেখায় ভুল থাকলে তা সম্পাদকের ডেস্কে সংশোধনের সুযোগ থাকে।

কিন্তু দেশের নীতিনির্ধারণী আসনে কিংবা স্থানীয় জনপ্রতিনিধির চেয়ারে যদি কোনো অশিক্ষিত, অযোগ্য, মাদকাসক্ত বা দখলবাজ বসে যায় তবে সেই ভুলের মাশুল দিতে হয় পুরো জাতিকে, যা কোনোভাবেই সংশোধন যোগ্য নয়। অযোগ্য নেতৃত্ব একটি রাষ্ট্রকে নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের আগে জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা ও সততার মানদণ্ড নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবী। পাশাপাশি সাংবাদিকদেরও শিক্ষাগত যোগ্যতা দরকার আছে।

ক্ষমতার গোপনীয়তা উন্মোচন সাংবাদিকতা, যা মূলত অনুসন্ধানী সাংবাদিকতা হিসেবে পরিচিত, রাষ্ট্র ও কর্পোরেট খাতের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আড়াল করা সত্য জনসমক্ষে নিয়ে আসে। এর মূল লক্ষ্য হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ করা এবং সাধারণ মানুষকে সঠিক তথ্য জানানো। এটি গণতন্ত্রের একটি শক্তিশালী ভিত্তি, যা সমাজের অন্ধকার কোণে আলো ফেলে।ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, এবং নীতিবহির্ভূত কাজের বিরুদ্ধে তথ্য প্রমাণসহ প্রতিবেদন তৈরি করে।

প্রভাবশালীরা যা ধামাচাপা দিতে চায়, তা অনুসন্ধানের মাধ্যমে জনসমক্ষে নিয়ে আসা,বর্তমান যুগে ডিজিটাল টুল, এআই (AI), এবং তথ্য বিশ্লেষণ ব্যবহার করে বড় ডাটা সেট থেকে অনিয়ম খুঁজে বের করা। সমাজের শাসন ব্যবস্থা ও গণতন্ত্রকে সুসংহত করতে সততার সাথে কাজ করা,ক্ষমতাধরদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকরা প্রায়শই মামলা, হামলা এবং খুনের শিকার হন। আইন ও প্রশাসনিক চাপের কারণে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়, অনেক ক্ষেত্রে মিডিয়া হাউসগুলো বিজ্ঞাপন হারানো বা মালিকপক্ষের স্বার্থের কারণে সত্য প্রকাশে বাধা পায়।

১৯৭২ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিকদের দ্বারা মার্কিন প্রশাসনের ক্ষমতার অপব্যবহার উন্মোচন। এই ধরনের সাংবাদিকতা শুধুমাত্র তথ্যের পরিবেশন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি শক্তিশালী মাধ্যম। ক্ষমতার সাথে সবসময় সাংবাদিকের দ্বন্দ্ব থাকে। সংবাদ মাধ্যম রাষ্ট্র ও রাজনীতির সমালোচনা করে, রাষ্ট্রের কর্মকর্তাদের সমালোচনা করে, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে।গণমাধ্যমের আরেকটি বড় কাজ হলো ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নজর রাখা; কোথাও কোনো অন্যায়-অনিয়ম বা জনগণের দুর্ভোগের ঘটনা ঘটলে তা সঠিকভাবে প্রকাশ করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০