news editor
২৮ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাঁটু পানিতে ডুবে পথচলা: নিষ্কাশনের অভাবে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও গ্রামবাসী

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী গ্রামীণ ব্যাংক থেকে উত্তরপাড়া অভিমুখী সড়কটি এখন দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে হাঁটু পানি, আর কোনো ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সোমবার ( ২৭ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, স্থানীয় হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ শত শত মানুষের একমাত্র চলাচলের পথ এই সড়কটি। প্রতিদিন এই পথ দিয়েই বয়োবৃদ্ধ থেকে শুরু করে স্কুলগামী শিশুদের যাতায়াত করতে হয়। তবে রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের প্রতিদিনই পানিতে ভিজে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর আগে সড়কটি হেয়ারিং বোন (এইচবি) পদ্ধতিতে উন্নয়ন করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে আশপাশের বসতভিটা উঁচু হয়ে যাওয়ায় রাস্তা এখন নিচু হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সেই পানি দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকে।

এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের ছয় লেন প্রকল্পের অতিরিক্ত বৃষ্টির পানিও এই সড়ক দিয়ে প্রবাহিত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে করে স্কুলগামী শিক্ষার্থী ও বাজারগামী সাধারণ মানুষকে বাধ্য হয়ে হাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা দ্রুত সড়কটি উঁচু করা এবং পাশ দিয়ে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ দুটি উদ্যোগ বাস্তবায়ন করা হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য বাবলু সূত্রধর জানান, সড়কটি উঁচু করার জন্য ইতোমধ্যে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০