news editor
১৭ মার্চ ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ার হাট এলাকায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচিতে উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাল, ডাল, চিনি,সেমাই, গুড়ো দুধ,সবান সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রত্যেক উপকারভোগীকে একটি ব্যাগে ১ কেজি করে লাচ্চা সেমাই, চাল, চিনি, লবণ, রালেক্স ব্র্যান্ড সেমাই, তেল, মসুর ডাল, কিসমিস, গুড়ো দুধ, গোসল ও কাপড় কাঁচার সাবান প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্পটে এ কার্যক্রম আগামীকালও বিতরণ করা হবে।

আজ আলিয়ার হাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, সদস্য মো. ইস্রাফিল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আলিয়ার হাট শাখার ম্যানেজার মো. তৌফিকুর রহমান, আলিয়ার হাট রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা মন্ডল, বেতগাড়ী মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সাবেক সেনাবাহিনী কর্মকর্তা শাহেরুল ইসলাম, সাইফুল ইসলাম,রেজাউল করিম,সৈকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০