news editor
৪ মে ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, হত্যা মামলা দায়ের

আবু আলম (রাকিব)শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়ন এলাকায় ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ মে) পালং মডেল থানা-এ আংগারিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এর আগে শুক্রবার সকালে সদর উপজেলার সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআই সদস্যরা মরদেহ থেকে একাধিকবার আঙুলের ছাপ সংগ্রহ করেও কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সিঙ্গাইরা এলাকায় ভ্যানচালক ইমান আলী মোল্লার বাড়িতে ভ্যান চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে দুপুরের দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইকে জানানো হয়েছে, তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০