news editor
২৫ মে ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে গোবিন্দগঞ্জে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

আব্দুর রাজ্জাক সরকার ,গাইবান্ধা :গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্ষন মামলার প্রধান আসামি আল আমিন(২৪) নামে এক যুবক কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করে র‌্যাব। আজ(২৫ মে)সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখে আল আমিনের সাথে এক তরুণীর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গৃহবধূ কে যৌতুকের দাবিতে নির্মম ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এমন অবস্থায় পরের বছর ২০২৫ সালের ১০ অক্টোবর আল আমিন তার স্ত্রী কে একতরফা তালাক দেয়।

তালাকের পরে আবার নতুন করে বিয়ের প্রলোভন দেখিয়ে আল- আমিন তার খালার বাসায় নিয়ে গিয়ে তালাক দেওয়া স্ত্রী কে জোর পুর্বক ধর্ষন করে। পরে ওই ধর্ষনের শিকার ওই নারী সাবেক স্বামী আল- আমিন কে বিয়ের জন্য চাপ দেয়। আল- আমিন বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী ওই নারী চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং. ০৯।

গ্রেফতার এড়াতে আসামিরা গা ঢাঁকা দেয়। ধর্ষন মামলার প্রধান আসামি আল- আমিন ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে র‌্যাব -১৩, সিপিসি-৩ এর গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-৪, সিপিসি-২, ঢাকার সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়।

অভিযান চালিয়ে আশুলিয়া বাজার এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামি আল- আমিন কে গ্রেফতার করে। গ্রেফতার আল- আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০