news editor
১৪ জানুয়ারী ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক : সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে এই অবরোধে ঢাকা শহরে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

দুপুর ১২টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড়, ফার্মগেট ও মহাখালী মোড়ে একযোগে সড়ক অবরোধ শুরু হয়। কোথাও কোথাও কয়েক ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার জানান, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করেন। এতে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দুপুর ১২টা ১০ মিনিটে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এ সময় তারা ‘সেন্ট্রাল সেন্ট্রাল’,‘গোলামী না আজাদী’, ‘আপস না সংগ্রাম’, ‘তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’ এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানান, অবরোধের ফলে গাবতলী, মিরপুর ও টেকনিক্যাল মোড় এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়।

দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।

এতে নিউ মার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সব ধরনের যানবাহন আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সহপাঠী সাকিব হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পরে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

অবরোধ চলাকালে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ নানা স্লোগান দেওয়া হয়।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী মোড় অবরোধ করলেও তা প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশের সহায়তায় তুলে নেওয়া হয়। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আগের বৈঠকে জানুয়ারির শুরুতেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনে নেমেছেন।

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০