news editor
২৭ এপ্রিল ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের শার্শার উলশী খাল পুনঃখনন উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ ‎যশোরের শার্শার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ যশোরে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ সময় পর তাঁর এই সফরকে কেন্দ্র করে আজ গোটা যশোর জেলা এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
‎
‎আজ সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি যশোর বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাঁকে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন:বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
‎এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে শার্শার উলশীর উদ্দেশ্যে রওনা হন।
‎
‎এই সময় যশোরের শার্শা সড়কপথ যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ভোর থেকেই রাস্তার দুই পাশে ভিড় জমায় হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মী। ‘উলশী বিপ্লবের’ স্মৃতিবিজড়িত এই জনপদে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে পুষ্পবৃষ্টি এবং গগনবিদারি স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। জনতার ভিড় সামলে তাঁর গাড়িবহরকে অত্যন্ত ধীরগতিতে গন্তব্যের দিকে এগোতে দেখা যায়।
‎
‎সত্তরের দশকে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐতিহাসিক “উলশী-যদুনাথপুর” খাল খনন প্রকল্পের মাধ্যমে দেশে উন্নয়নের এক নতুন ধারা তৈরি করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবং অত্র অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও কৃষি বিপ্লব ত্বরান্বিত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করছেন।
‎
‎উলশীতে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী যশোরের কেন্দ্রীয় ঈদগায় বিশাল জনসভায় ভাষণ দেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০