news editor
১৮ মে ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে ডিএনসি’র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: ব্যথানাশক থেকে মরণনেশায় পরিণত হওয়া ‘ট্যাপেন্ডাডল’ ট্যাবলেটের বড় একটি চালানসহ যশোরে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় আজ সোমবার (১৮ মে) সকালে এ অভিযান চালানো হয়।ডিএনসির জালে আটক হওয়া ওই যুবকের নাম পলাশ। সে স্থানীয় কুঠিপাড়া এলাকার গোলাম মোস্তফা ওরফে মোস্তরের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, চুড়ামনকাটি এলাকায় মাদকের একটি বড় লেনদেন হতে যাচ্ছে—এমন একটি গোপন ও সুনির্দিষ্ট তথ্য আসে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। এর ওপর ভিত্তি করে ডিএনসির একটি চৌকস দল আজ সকালে ওই এলাকায় ওঁত পেতে থাকে। এরপর সন্দেহভাজন পলাশকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে এই বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আটক পলাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কঠোর ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের উৎস ও এর সাথে আর কে কে জড়িত, তা বের করতে তদন্ত চালানো হবে।

সচেতন মহল মনে করছেন, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ এবং সরকারের মাদক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই একশ্রেণীর অসাধু চক্র এই ট্যাপেন্ডাডলকে মরণনেশায় রূপ দিয়ে তরুণ সমাজের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ঝটিকা অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০