news editor
১৫ জুন ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে লিমা (১৬) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে আপন খালাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে এসে ভাড়া বাসায় থাকার পর শনিবার দুপুরে উপজেলার গাংনী সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; প্রেমের প্রলোভনে অপহরণ করে এনে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যায় বাধ্য করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোদালিয়া গ্রামের জাকির শিকদারের ছেলে নজরুল শিকদার (২২) দুর্ঘটনায় পা ভেঙে গেলে চিকিৎসার জন্য কিছুদিন ঢাকায় তার আপন খালা ও খালুর বাসায় অবস্থান করেন। ওই সময় খালার মেয়ে লিমার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। পরে লিমাকে নিয়ে মোল্লাহাটে চলে আসেন নজরুল। নিজেদের বাড়িতে রাখলে আইনি জটিলতা হতে পারে—এমন আশঙ্কায় উপজেলার গাংনী সরকার পাড়া এলাকায় সাবিনা নামের এক নারীর ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বসবাস করছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, সেখানে যাওয়ার পর লিমার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। মাত্র দুই মাসের মাথায় তার আত্মহত্যা করার কোনো যৌক্তিকতা নেই বলেও দাবি পরিবারের সদস্যদের।
লিমার পিতার নাম ইলিয়াস শেখ। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা হলেও ব্যবসার কারণে ঢাকার বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।
অভিযোগের বিষয়ে নজরুল শিকদার ও তার পরিবারের বক্তব্য নিতে বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০