news editor
২৯ জুন ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ নারিকেলবাড়ীয়া থেকে বাঘারপাড়া ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় সড়কজুড়ে ছোট-বড় শত শত গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি এখন সাধারণ মানুষ ও পরিবহন চালকদের জন্য এক মূর্তিমান ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিদিন বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা, পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের নারিকেলবাড়ীয়া এলাকা থেকে বাঘারপাড়া ফায়ার সার্ভিস পর্যন্ত পুরো অংশটির পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দের তৈরি হয়েছে। রাস্তাটি যেন এখন আর রাস্তা নেই, বরং পুকুর বা ডোবায় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে কাদা-পানি জমে একাকার হয়ে যায়, ফলে গর্তের গভীরতা বোঝার উপায় থাকে না। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও সাইকেল আরোহীরা গর্তে পড়ে গিয়ে প্রায়ই আহত হচ্ছেন।

এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদর, স্কুল-কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশার কারণে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন চলতে গিয়ে মাঝপথেই বিকল হয়ে পড়ছে। জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বা মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া এখন চরম ঝঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে বেশি ভাড়ার লোভ দেখিয়েও চালকরা এ পথে গাড়ি আনতে চাচ্ছেন না, ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় ও সময়—দুটোই বেড়েছে কয়েক গুণ।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী জানান, “দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো নামগন্ধ নেই। বর্ষাকালে এই রাস্তার দুর্ভোগ বর্ণনাতীত। আমরা জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার আকুতি জানালেও কার্যত কোনো সুফল মিলছে না। এখন রাস্তাটি এতটাই ক্ষতিগ্রস্ত যে, সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের সব পথ রুদ্ধ হয়ে যায়। আমরা এখন এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাই, কখন জানি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়!”

সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার এবং যশোর জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, সড়ক ও জনপথ বিভাগ (RHD) অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)—যার আওতাধীনই সড়কটি থাকুক না কেন, দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটি মেরামত বা নতুন করে নির্মাণ করে এলাকাবাসীকে এই চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে।

ভুক্তভোগীদের আশা, সড়ক সংস্কারের মাধ্যমে এলাকার হাজারো মানুষের যাতায়াতের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা এখন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জনগণের এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে—এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০