news editor
১৮ মে ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচশিরা বাজারে অতিরিক্ত ‘ধলতা’ আদায়ের অভিযোগ, ক্ষোভে কৃষকরা

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে ধান বিক্রির সময় কৃষকদের কাছ থেকে প্রতি বস্তায় অতিরিক্ত ২ থেকে ৩ কেজি করে ‘ধলতা’ নেওয়ার অভিযোগ উঠেছে চাতাল ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এ প্রথা চালু থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

কৃষকদের দাবি, ধানের ন্যায্যমূল্য না পাওয়ার পাশাপাশি অতিরিক্ত ধলতা দেওয়ার কারণে তারা দ্বিগুণ ক্ষতির মুখে পড়ছেন। বর্তমানে বাজারে নব্বই ধান প্রতি মন ১৬০০ থেকে ১৬৫০ টাকা, কাঁটারি ধান ১১৫০ থেকে ১২৫০ টাকা এবং হাইব্রিড ধান ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

হারুঞ্জা গ্রামের কৃষক মোঃ ইমরান জানান, কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও তারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। তার ভাষায়, “রোদ-বৃষ্টি উপেক্ষা করে ধান ফলাই, কিন্তু বাজারে এসে আবার অতিরিক্ত ধলতা দিতে হয়। এতে আমাদের লোকসান আরও বেড়ে যাচ্ছে।”

একই অভিযোগ করেন বাসিলাপাড়া গ্রামের কৃষক মোঃ মামুন। তিনি বলেন, “বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বাড়লেও ধানের দাম সেই অনুপাতে বাড়ছে না। এর ওপর বাজারে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ধান কেটে নেওয়া হয়। কৃষকদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।”

এ পরিস্থিতিতে কৃষকরা বাজারে ধানের ওজন ও ধলতা নির্ধারণে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। তাদের মতে, কৃষকের স্বার্থ সুরক্ষা ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০