news editor
৭ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে গৃহবধূ কে গলাকেটে হত্যা মামলার এক আসামি গ্রেফতার

আঃরাজ্জাক সরকার,গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধূ কে গলাকেটে হত্যা মামলার এক আসামি কে ঢাকা থেকে ৩৯ দিন পর গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার সকাল দশ টা সতেরো মিনিটের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় জানান র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সতেরো বছর আগে গৃহবধূ ববিতা বেগমের সাথে মোঃ হারুন মোল্লার ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। হারুন মোল্লা তার পরিবার নিয়ে উপজেলার একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

বেশ কিছু দিন যাবৎ নিহত গৃহবধূ ববিতার সাথে তার স্বামীর পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। একপর্যায়ে গৃহবধূ রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়। পরে হারুন ও আশরাফুল বাবার বাড়ি থেকে কৌশলে বুঝিয়ে আবার ভাড়া বাড়িতে নিয়ে আসে। এরপর ২৮ মার্চ ওই নিহত গৃহবধূর মা লোকমুখে জানতে পারে তার মেয়ে কে গলাকেটে হত্যা করা হয়েছে।

পরে তিনি দ্রুত তার জামাই এর ভাড়া বাসায় গিয়ে খাটের ওপর তার মেয়ে ববিতার গলাকাটা লাশ দেখতে পান। তারপর সেই দিনই নিহত গৃহবধূর মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটানাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। হত্যাকারীরা গা ঢাকা দেয়। আসামিদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব।

গ্রেফতার এড়াতে গৃহবধু হত্যা মামলার আসামি আনারুল মোল্লা ঢাকার জসিমউদ্দীন নামে একটি এলাকায় আত্নগোপন করে আছে, এমন তথ্যর ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১ রুপগঞ্জ, নারায়নগঞ্জের সদস্যরা মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে যৌথভাবে সেখানে অভিযান চালায়।

অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূ কে গলাকেটে হত্যা মামলার সাথে জড়িত আনারুল মোল্লা কে গ্রেফতার করে। গ্রেফতার আনারুল মোল্লা(৩০) সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে। সেই সাথে মামলার প্রধান আসামি হারুনের ভাই। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার আসামি কে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০