news editor
২৬ মে ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণ

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বগুড়া সদর উপজেলার ৫০০ জন উপকারভোগীর মাঝে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এসময় তিনি বলেন, “সরকার সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই মানবিক সহায়তা দুস্থ পরিবারের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এতে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মাঝেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০