news editor
২৫ মে ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক বৃদ্ধ কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনের হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম এরশাদ বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ’র ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বাড়ির সামনে হাওরে ঘাস খাওয়ার জন্য গরু রেখে আসেন কৃষক আমিনুল ইসলাম এরশাদ। সকাল ১০টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি গরুগুলো বাড়িতে আনতে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। বৃষ্টি শেষে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী আশরাফুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাদির হোসেন শামীম নিহতের বাড়ি পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০