news editor
৫ জানুয়ারী ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন নেতৃত্বে নতুন প্রত্যাশা: জয়পুরহাট চেম্বার অব কমার্সের দায়িত্ব হস্তান্তর

আব্দুর রাজ্জাক,জয়পুরহাট : ৫ জানুয়ারি ২৬ ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য-নির্বাচিত পরিচালনা পর্ষদ।

দ্বি-বার্ষিক মেয়াদ উপলক্ষে সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার দায়িত্ব হস্তান্তর করেন নব্য নির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনুসহ নির্বাচিতদের কাছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব উত্তম কুমার রায়। তিনি বলেন, স্থানীয় ব্যবসা ও শিল্পের বিকাশে চেম্বার অব কমার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন সব সময় ব্যবসায়ীদের সহযোগিতায় পাশে থাকবে।
অনুষ্ঠানে রাজনৈতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। তিনি বলেন, স্থানীয় শিল্প ও ব্যবসা শক্তিশালী হলে কর্মসংস্থান বাড়বে, যা পুরো জেলার অর্থনীতিকে এগিয়ে নেবে।
সভাপতিত্ব করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডল। বিদায়ী বক্তব্যে তিনি তার মেয়াদের কর্মকাণ্ড তুলে ধরে নতুন পর্ষদের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের ধারাবাহিক অগ্রগতির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণকারী নতুন পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, সদস্য ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শিল্পায়ন জোরদার, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারের সঙ্গে সমন্বয় বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানজুড়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনায় জয়পুরহাটের ব্যবসা-বাণিজ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০