news editor
৭ মে ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: ঢাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ওপর পুলিশি হয়রানি, গ্রেফতার ও অপমানের প্রতিবাদে যশোরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সংলগ্ন ঘোপ-নওয়াপাড়া সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এলায়েন্স (ফারিয়া) যশোর জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

ল্যাবএইড চত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে কয়েকশ প্রতিনিধি অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের ৩ নম্বর গেটে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ফারিয়া যশোর জেলা শাখার এক্সিকিউটিভ ফোরামের সদস্য ফারুক মাহমুদ এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন। সভায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আজমুল হুদা।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযথা গ্রেফতার ও অপমান করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা বলেন, “রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। চিকিৎসকদের নতুন ওষুধের তথ্য পৌঁছে দিয়ে আমরা সেবা খাতকে সচল রাখি। আমাদের কর্মক্ষেত্রে বাধা দেওয়া মানে স্বাস্থ্যসেবাকেই বাধাগ্রস্ত করা।”

সমাবেশ থেকে কিছু গণমাধ্যমে প্রতিনিধিদের নিয়ে করা মানহানিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একইসাথে প্রতিনিধিদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০