news editor
২৪ জুন ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রণ কার্যালয়ে ওএমএস চাল-আটা চালানের স্বাক্ষরের জন্য ঘুষ লেনদেনের ভিডিও ফাঁসের পর ও বহাল তবিয়তে অভিযুক্তরা

নিজস্ব প্রতিবেদক : ওএমএস (ওপেন মার্কেট সেলস) চাল ও আটার চালান স্বাক্ষরের জন্য ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্য ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। ঘুষ নেওয়ার একটি ভিডিও চিত্র প্রকাশ্যে আসার পর অপরাধের সত্যতা স্বীকার করেছেন কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক সাব্বির হোসেন মুরাদ। তবে ঘটনার এতদিন পার হলেও অভিযুক্ত চার কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি চক্র ওএমএস ডিলারদের চাল ও আটার চালান ছাড়পত্র দেওয়ার নামে দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টেবিলের নিচে এবং ড্রয়ারে প্রকাশ্যে ঘুষের টাকা নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। টাকা না দিলে চালান আটকে রাখা এবং ডিলারদের হয়রানি করারও অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

ভিডিওর বিষয়ে জানতে চাওয়া হলে সহকারী নিয়ন্ত্রক সাব্বির হোসেন মুরাদ ক্যামেরার সামনে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ভিডিওতে যাদের দেখা গেছে তারা এই কার্যালয়েরই কর্মী এবং সেখানে টাকা লেনদেনের বিষয়টি ঘটেছে। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি দাবি করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি।

কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ডিলার ও সচেতন মহল। তারা বলছেন, প্রমাণসহ অপরাধের সত্যতা স্বীকার করার পরও ব্যবস্থা না নেওয়া দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ওএমএস কার্যক্রমের স্বচ্ছতা পুরোপুরি ভেঙে পড়বে।

এই বিষয়ে ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রথাগত আশ্বাস দিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০