news editor
২০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিলার আমিনুল দুই সাংবাদিককে পিটিয়ে জখম করে পাঠালো হাসপাতালে কেড়ে নিলো ক্যামেরাও

রিটন ইসলাম:ডি ৮ ও এম এস ডিলার: মো: আমিনুল ইসলাম মেহেদী দৈনিক চৌকস পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন ও ক্যামেরা পার্সন আরিয়ান হোসেন আবিদকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
বর্তমানে সাংবাদিক আরিয়ান মুগদা মেডিকেলে কলেজে এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজারবাগ কালীবাড়ি পয়েন্টে মাটির রাস্তায় বিকাল ৪টায় ট্রাকে ও এম এস এর চাল, আটা মানুষদের না দিয়ে অর্ধেক ট্রাক ভর্তি চাল ও আটা অন্যত্র নিয়ে যাওয়ার সময় সাংবাদিক আনোয়ার হোসেন তার ক্যামেরায় ভিডিও ধারন করেন। ঢাকা রেশনিংয়ের দায়িত্বরত তদারককারী কর্মকর্তা তারিকুল ইসলামকে ফোনে বিষয়টি অবগত করলে তদারককারী অফিসার ডিলার আমিনুল ইসলাম মেহেদীকে সঙ্গে নিয়ে আসেন। এসময় অবিক্রীত পণ্য ব্যালেঞ্চ দেখানোর কথা বললে, ব্যালেঞ্চ না দেখিয়ে তদারককারী ও ডিলার আমিনুল ইসলাম মেহেদী সাংবাদিক আনোয়ারকে ঘুষের অফার করেন। আনোয়ার ঘুষ নিতে অস্বীকার করলে তদারককারী তরিকুল ইসলাম ও ডিলার আমিনুল ইসলাম তার উপর চড়াও হন। এসময় ভিডিও ধারন করতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেন ডিলার আমিনুল ইসলাম মেহেদী। এসময় আমিনুল ইসলামের ডাকে আরও ১০/১২ জন এসে সাংবাদিক আনোয়ার হোসেন ও আরিয়ান হোসেন আবিদকে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় সঙ্গে থাকা একটি জাপানি সনি ফুল এইচডি ক্যামেরা, একটি oppo মোবাইল সেট, একটি ডিএসএলআর ডি ৭০০০ ক্যামেরা, একটি হেলমেট ও বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় আমিনুল ও সঙ্গে থাকা বাহিনীরা।
পরবর্তীতে এ দুই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল নিয়ে সবুজবাগ থানায় যান।
অফিসার ইনচার্জকে বিস্তারিত বিষয় ও ভিডিও ফুটেজ দেখালে সাংবাদিক দুইজনকে মুগদা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে
আহত দুই সাংবাদিক সবুজবাগ থানায় এসে পুলিশ কেইস রিপোর্ট দেন। অফিসার ইনচার্জ তদন্ত অফিসারকে এজাহার লিখতে বলেন, আর ডিউটি অফিসার কে রাজারবাগ কালিবাড়ি মাটির রাস্তায় পাঠিয়ে ঘটনাস্থল থেকে একটি সনি ক্যামেরা উদ্ধার করলেও, ডিএসএলআর ক্যামেরা, মোবাইলসেট, হেলমেট ও ২০ হাজার টাকা উদ্ধার করতে পারেননি। এ ব্যাপারে ডি আটের তদারককারী কর্মকর্তা তরিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।এ ব্যাপারে ডিলার আমিনুল ইসলাম মেহেদীকেও ফোনে পাওয়া যায়নি।
বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করেন সাংবাদিক সমাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০