news editor
২৬ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের কালাইয়ে অস্থায়ী ময়লার ভাগার: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:কালাই (জয়পুরহাট) | শুক্রবার, ২৬ জুন ২০২৬ কালাই পৌরসভা-এর বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। কালাই সদরের অদূরে জয়পুরহাট–মোকামতলা মহাসড়কের উত্তর পাশে সরাইল সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে গড়ে তোলা ময়লার ভাগার এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলের সময় ময়লার ভাগার থেকে ছড়িয়ে পড়া উৎকট দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই নাক-মুখ চেপে রাস্তা পার হচ্ছেন। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠায় মানুষের মধ্যে বমি বমি ভাবসহ নানা শারীরিক অস্বস্তি দেখা দিচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মৃত পশু মাটি চাপা দিয়ে অপসারণের নিয়ম থাকলেও সেখানে প্রকাশ্যে মৃত গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীর দেহ ফেলে রাখা হচ্ছে। পচা-গলা এসব প্রাণী থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও জীবাণু স্থানীয় পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এদিকে, কালাইয়ে আগত নতুন মানুষদের কাছেও পৌরসভার একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে। স্থানীয়দের মতে, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
জনস্বার্থে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, কালাই পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সচেতন মহলের মতে, এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নয়; বরং জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০